শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুদিনের সফরে মঙ্গলবার (২১শে মে) ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে এটি।

সোমবার (২০শে মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এই সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।

আরো পড়ুন: ১৫৬টি উপজেলায় শুরু হলো দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।

জানা গেছে, সকাল ১১টার পর মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছাবেন তিনি। সফরে দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ জোর দেওয়া হবে।

পেনি ওঙের বিকেলে বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

এইচআ/ 

ঢাকা সফর পেনি ওঙ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250