সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে শীত জেঁকে বসায় ও ঘনকুয়াশার কারণে থমকে গেছে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিভিন্ন এলাকা।

রোববার (৮ই ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। যা আগামী কয়েকদিনে আরও কমার সম্ভাবনা আছে।

এদিকে, শীত জেঁকে বসায় গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে দ্রুত কমতে থাকে তাপমাত্রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা তীব্র হতে থাকে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

অন্যদিকে, ঘন কুয়াশার কারণে বোরো বীজতলাগুলোয় কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।  

সদরের যাত্রাপুর ইউনিয়নের কৃষক তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি বোরো বীজতলা করেছি। যেভাবে কুয়াশা ও ঠান্ডা পড়ছে তাতে ক্ষতির আশঙ্কা করছি। বীজতলার মাথা কুঁকড়ে যাচ্ছে। ঠান্ডায় বীজতলা নিয়ে টেনশনে আছি।

ওই ইউনিয়নের আব্দুল রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বেশকিছু দিন ধরে খুব কুয়াশা ও ঠান্ডা। সকালে কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। কাজে না গিয়ে তো উপায় নেই, কাজ না করলে তো আর সংসার চলে না। যতই কুয়াশা হোক না কেন আমাদের কাজ করাই লাগে।

এস/  আই.কে.জে/

কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250