বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই : ম্যাথিউ মিলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, বিক্ষোভ এবং তাদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা।

দেশটি বলছে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার আবারও নিন্দা জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (২৪শে জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করি না।’ 

আরও পড়ুন: প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার

মিলার আরও বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই। আন্দোলনকারীর কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই, যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে। সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই।’

এসি/কেবি

ম্যাথিউ মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250