সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

রোদে পোড়া ত্বকের সহজ সমাধান জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

মুখ ছাড়া অনান্য অঙ্গের যত্নের ব্যাপারে বেশিরভাগ মানুষই খুব উদাসীন। রোদের তাপে কিন্তু শরীরের এই অংশগুলিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় পিঠ পুড়ে এমন বাজে অবস্থা যে এর কারণে বড় পিঠ কাটা জামা এবং ব্লাউজ পড়তে পারেন না অনেকে। তবে এর থেকে সমাধানের কিছু সাধারণ টিপস দিয়েছেন বিউটি কনসালটেন্ট পন্নি খান। 

একটি পাত্রে দুটি লেবুর রস এর সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। এই মিশ্রণটি দিয়ে পিঠের দিকটায় এক বা দুই মিনিট ম্যাসাজ করুন এবং তারপর লুফার সাহায্যে স্ক্রাবিং করুন। এবার হালকা গরম জল দিয়ে পিঠ ধুয়ে ফেলুন।

একটি পাত্রে এক টেবিল চামচ বেসন নিয়ে একটি লেবুর রস মেশান। এবার এতে দুই চামচ দই ও এক চামচ গোলাপ জল মেশান। মিশ্রণটি পিঠে লাগিয়ে স্ক্রাব করুন। ৫ মিনিট রেখে দিন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুন : মেকআপের নাম কেন ন্যুড?

বাজারে মসুর ডালের গুঁড়ো পাওয়া যায়, কিন্তু না পাওয়া গেলেও ডাল পিষে ঘরেই তৈরি করে নিতে পারেন। একটি পাত্রে তিন টেবিল চামচ মসুর ডালের গুঁড়ো নিন। এতে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। একটি ছোট চামচ ঘি এবং দই যোগ করুন। সবকিছু ভালোভাবে মেশানোর পর পিঠে লাগান এবং একটু স্ক্রাব করুন। ডালের প্যাকটি পিঠে রেখে দিন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায়। এবার একটা ভেজা তোয়ালে দিয়ে পিঠ মুছে নিন।

একটি পাত্রে তিন চামচ চালের আটা নিন। এতে দুই চামচ সাধারণ দই মেশান। এবার এতে একটি লেবুর রস মিশিয়ে নিন। এরপর পিঠে ভালভাবে চালের প্যাকটি লাগান। এবং ১০ মিনিটের জন্য রেখে দিন। ধোয়ার সময়,ভেজা হাতে পিঠ স্ক্রাব করতে থাকুন এবং তারপর পরিষ্কার জল দিয়ে পুরো পিঠ ধুয়ে ফেলুন। 

এস/ আই.কে.জে


টিপস ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250