বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

কেউই আইনের ঊর্ধ্বে নয়, ট্রাম্পের মামলা প্রসঙ্গে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পর্ন তারকাকে ঘুষ প্রদানের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালতের রায় প্রদানের ঘটনায় কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে রায় নিয়ে মাতামাতির পরিবর্তে নিজের দল ডেমোক্রেটিক পার্টির কর্মী-সমর্থকদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজে অবশ্য এই ইস্যুতে কিছুই বলেননি বাইডেন, তার প্রতিনিধি হিসেবে বিবৃতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ নেতার নির্বাচনী প্রচার-প্রচারণা টিমের পরিচালক মাইকেল টেইলার এবং হোয়াইট হাউস মুখপাত্র ইয়ান স্যামস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০শে মে) আদালত রায় ঘোষণার কিছু সময় পর এক বিবৃতি টেইলার বলেন, ‘নিউইয়র্কের আদালতে আরও একবার প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়; কিন্তু আজকের রায় জনগণকে সুন্দর ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারবে না।’

আরো পড়ুন: ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা ১১ জুলাই

‘জনগণকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে হলে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ওভাল অফিসের বাইরে রাখতে হবে। আর তা কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই সম্ভব।’

জো বাইডেনের পূর্বসূরি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ— পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ইস্যুতে তার মুখ বন্ধ রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী বাজেট থেকে এই অর্থ স্টর্মিকে দিয়েছিলেন তিনি এবং এই সংক্রান্ত নথিতে সেই ঘটনা গোপন করেছিলেন।

মামলায় তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী ১১ই জুলাই রায় ঘোষণা করবেন আদালত। 

এইচআ/ আই.কে.জে/

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250