বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলা হয়েছে।

কর্মকর্তা ও নার্সিং সেবায় (আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস-এএফএনএস) কর্মরতরাসহ অন্যান্য পদবির নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে।

গত ৩রা সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।

একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬শে সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

ওআ/কেবি

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250