রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

মিথিলা নয় সৃজিতের বুকে ঋতাভরী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখে সেলফি বন্দি হয়েছেন ঋতাভরী। মঙ্গলবার, হঠাৎ এ কেমন ছবি পোস্ট করলেন সৃজিত। যা দেখে কিছুটা হলেও চমকে গিয়েছে নেটপাড়া। নিজের পোস্টের ক্যাপশানে খানিক কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’

হঠাৎ 'প্রাক্তন' ঋতাভরীকে নিয়ে কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেবনিকেশের কথা বলতে চাইলেন তিনি! তবে হঠাৎ করেই আবার দেখা হয়েছিল দুজনের, তখনই কি ছবিটা তুলেছেন? নাকি আবারও নতুন করে…? ছবিটা দেখে অবশ্য এটা বিশেষ পুরনো ছবি বলেও মনে হচ্ছে না! তাই মঙ্গলবার সৃজিতের এই পোস্ট ঘিরে দানা বাঁধছে নানান প্রশ্ন।

তবে সৃজিত ও ঋতাভরী চুটিয়ে প্রেম করেছেন। একসময় টলিপাড়ায় কানপাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা। সেটা ছিল ২০১৭ সাল। সেসময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শ্যুটিং নিয়ে। তারই ফাঁকে আচমকা এই প্রেমের শুরু।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নায়িকার সঙ্গে লিভ টুগেদার কুমার শানুর

ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও ছিল সৃজিতের উজ্জ্বল উপস্থিতি। একসঙ্গে কেক কাটা, কেক খাওয়ানো সবই হতো। তখন টলিপাড়ার অনেকেই ধরে নিয়েছিলেন, এই সম্পর্কটা নিশ্চয় পরিণতি পেতে চলেছে। তবে একদিন হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়। এই সম্পর্কের বয়স ছিল ৩ বছর। তবে ঠিক কী কারণে এই সম্পর্ক ভেঙেছিল, সেকথা অবশ্য স্পষ্ট নয়। 

এরপরে নিজের জীবনে অনেকটা এগিয়ে সৃজিত বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়েও করেছিলেন। যদিও মিথিলা বহুদিন হলো মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই থাকেন। এদিকে ঋতাভরীও মুম্বইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন। চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এসবের মাঝে হঠাৎ কেন ঋতাভরীকে নিয়ে এমন পোস্ট করলেন সৃজিত? এমন পোস্ট দেখে নতুন জল্পনার জন্ম হয়েছে ভক্তকূলে। তবে কারণ স্পষ্ট নয়।

এসি/ আই.কে.জে

ঋতাভরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250