বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিচার চাইলেন তমা মির্জা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে ঢালিউড অভিনেত্রী তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। এমনকি তাদের বিয়ে নিয়েও কথা শোনা গেছে। আবার শোনা যাচ্ছে রাফীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে চিত্রনায়িকা তমা মির্জার। নির্মাতা ও নায়িকার অনুসারীরাও মুখিয়ে আছেন এ বিষয়ে জানতে। এবার এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিচার চাইলেন তমা।

তবে রাফী কিংবা সম্পর্ক বিষয়ক কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি।  

শুক্রবার (২০শে সেপ্টেম্বর) নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্টার শেয়ার দেন তমা। সেখানে লেখা, ‘বাবা, মা, ভাই কেউ তো নাই! বিচার চাইবো কেডা?’ এমন পোস্টারের ক্যাপশনে নায়িকা বেশি কথা খরচ করেননি। সোজা লেখেন, আমি বিচার চাই।’ 

ওআ/কেবি

তমা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250