মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫

বহুবার ভোট দিলেও এবার তালিকায় নাম নেই স্বস্তিকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত ১লা জুন ভারতে ছিল ভোটের শেষ দিন। স্বস্তিকা বরাবরই প্রতিবাদী। আর তাই নিজের সঙ্গে হওয়া এই অন্যায় মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন স্বস্তিকা।

এর আগে বহুবার নির্বাচনের ভোটে অংশ নিয়েছেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। কিন্তু এবার সেটা করতে পারলেন না। 

জানা গেছে, গত শনিবার বোনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু কেন্দ্রে গিয়ে অভিনেত্রী জানতে পারেন— তার প্রয়াত মা-বাবার নম্বর ভোটার তালিকায় থাকলেও তাদের দুই বোনের নাম নেই। যা শুধু তাদের সঙ্গেই নয়, অন্যান্য নাগরিকের সঙ্গেও ঘটেছে বলে জানান এই অভিনেত্রী।

আরো পড়ুনফুলকির আয়োজনে পুতুল নাটক 'সুস্থ থাকি'র প্রদর্শনী

ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা বলেন, খুব অসহ্য লাগছে। বোনকে নিয়ে গলফ গার্ডেন এরিয়ার রাজেন্দ্রপ্রসাদ কলোনি স্কুলে ভোট দিতে গেলাম। সেখানে আমরা বরাবর ভোট দিয়ে আসছি। কিন্তু আজ গিয়ে জানলাম তালিকায় নাকি আমাদের নাম নেই। আমার বোনের ভোটার কার্ড রয়েছে। আমারটা অবশ্য হারিয়ে গেছে।

তিনি আরো বলেন, ভোটার তালিকায় আমার মা-বাবার নাম রয়েছে। যদিও তারা দুজনই প্রয়াত হয়েছেন। আমাদের এপার্টমেন্টের অনেক সিনিয়র সিটিজিনের নাম রয়েছে যারা স্ট্রেচার করে এসেছেন, কিন্তু ভোট দিতে পারবেন না। আবার যারা ভবন ছেড়ে অন্য শহরে চলে গেছেন তাদের নাম ভোটার তালিকায় রয়েছে।

স্বস্তিকা বলেন, আমাদের ভবনে অল্প বয়সী মানুষ আছেন যারা ভোট দিতে চান, কিন্তু তালিকায় তাদের নাম নেই। কোথায় এই নাম উড়ে গেল জানি না। যে দেশে বসবাস করি সে দেশের নাগরিক হওয়ার যে অধিকার, সেই অধিকারই প্রয়োগ করতে পারলাম না। এখন মনে হচ্ছে বড় কিছু হারালাম আজ।

সূত্র: আনন্দবাজার

এসি/

ভোট স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250