মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

ফুলকির আয়োজনে পুতুল নাটক 'সুস্থ থাকি'র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

'ফুলকি'র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচএন্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে  শিশুর সুষম খাবার ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা এবং উদ্যোগের অংশ হিসেবে ১লা জুন দুপুর ১২.৩০ মিনিটে সাভারের ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা খ্রিষ্টান মাঠে এবং বিকাল ৫টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাশিমপুর স্কুলের সামনে প্রদর্শিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পুতুল নাটক 'সুস্থ থাকি''।

আমাদের সমাজে শিশুরা তাদের অধিকার, সুরক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়, বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুরা। 

আরো পড়ুন : তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রাফি!

ফুলকির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের  ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রধানত শিশুর সুষম খাবার ও পুষ্টির বিষয়কে উপজীব্য করে 'সুস্থ থাকি' পুতুল নাটকটি পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

নাট্যায়োজনে উপস্থিত ছিলেন ফুলকি'র প্রজেক্ট ম্যানেজার ফারাহ্ তাহসিন, সেক্টর সুপার ভাইজার রোমেনা আফরোজ ও আফসানা আক্তার, কেস ম্যানেজমেন্ট অফিসার তেলোভা রোহানি ত্রপা, নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, কম্যূনিটি  মোবিলাইজার মেহেরুন্নেসা সীমা, অভিনেত্রী তামান্না ইসলাম প্রমুখ।

এস/ আই.কে.জে

ফুলকি পুতুল নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250