শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ

বুলবুলকে বিসিবির পরিচালক করার বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২রা জুন) শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটটি তালিকা থেকে বাদ দেন।

আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

আইনজীবী এ কে এম আজাদ বলেন, রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করা হবে কী না, সে বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৯শে মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০শে মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রোববার (১লা জুন) রিটটি করেন।

এইচ.এস/

ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250