বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

দাফনের ১৪ মাস পর কবর থেকে তোলা হলো কৃষক দল নেতার লাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে এক কৃষক দল নেতার মরদেহ তোলা হয়েছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার মরদেহ তোলা হয়।

ওই কৃষক দল নেতার নাম শাহাদাত হোসেন। তিনি জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। গত বছর ৭ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় তার মৃত্যু হয়। তখন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন কথা ছড়িয়ে পড়লেও ৯ এপ্রিল তার স্ত্রী শেফালি বেগম বাদী হয়ে আদালতে হত্যার অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্তে তার লাশ তোলা হয়েছে।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ বলেন, গত বছর ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত ব্যক্তির স্ত্রী মামলা করেছেন। এ মামলা তদন্তে মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে।

জানতে চাইলে শাহাদাত হোসেনের স্ত্রী শেফালি বেগম বলেন, ‘আমার স্বামী ওমানপ্রবাসী ছিলেন। ঘটনার প্রায় আট মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। একই এলাকার মো. মোহনের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাকে সঙ্গে নিয়ে আমার স্বামী চট্টগ্রামের মিরসরাইয়ে একটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) কিনতে গিয়েছিলেন। সঙ্গে ১০ লাখ টাকাও নিয়েছিলেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

শেফালি বেগম বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের কাছ থেকে আমার স্বামীর লাশ উদ্ধার করেন। তখন তারা ভেবেছিলেন সড়ক দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। তবে একপর্যায়ে আমার স্বামীর পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়। আবার সঙ্গে নেওয়া ১০ লাখ টাকাও পাওয়া যায়নি। তখন আমরা বুঝতে পারি ১০ লাখ টাকা আত্মসাৎ করতেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। শোকাহত থাকায় তখন মামলা করা হয়নি। পরে মামলা করা হয়েছে।’

জে.এস/

লক্ষীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250