শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

শিক্ষামন্ত্রীর সাথে বৃটিশ মন্ত্রী এ্যানি মারিয়া ট্রেভেলিয়নের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের মিনিস্টার অব স্টেট মিজ এ্যানি মারিয়া ট্রেভেলিয়ন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ই মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও টেকনিক্যাল শিক্ষা ধারার ইউরোপ ও যুক্তরাজ্যের  প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় তাদের স্বাগতম জানাবে এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে যদি যৌথ কোন কার্যক্রম চালাতে পারে সরকার তাতে সহযোগিতা করবে। পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বৃটিশ মন্ত্রীর প্রতি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আহ্বান জানান।

আরও পড়ুন: যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফল

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার মিজ সারাহ কুক, বৃটিশ হাইকমিশনের  এ্যাসিসটেন্ট প্রাইভেট সেক্রেটারি মিজ মলি ডাউসন, বাংলাদেশে বৃটিশ হাই কমিশনের হেড অফ হিউম্যান ক্যাপিটাল টিম মিজ ফাহমিদা শবনম, বৃটিশ কাউন্সিলের ডাইরেক্টর প্রোগ্রামস মি. ড্যাভিড নক্স প্রমুখ।

এসকে/ এএম/ 

শিক্ষামন্ত্রী বৃটিশ মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250