রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বিসিবিকে স্যালুট আসিফ নজরুলের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। ভারত-শ্রীলঙ্কা যখন খেলছে, তখন বাংলাদেশের দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আফসোস কাজ করছে এটা ভেবে যে এখানে এখন লিটনরা থাকতে পারতেন।

সেটা না হলেও লাহোরে সবশেষ আইসিসি-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ত্রিপক্ষীয় বৈঠকে সুখবর পেয়েছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এখানে বিসিবিকে কৃতিত্ব দিয়েছেন।

বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় তাদের সমর্থনে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ না খেললেও বিসিবি কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়বে না। আইসিসি বাংলাদেশের পাওনা টাকা দেবে।

বিশ্বকাপের লাভের ভাগও দেবে। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিজের শেষ কর্মদিবসে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে সাংবাদিকদের ক্রিকেট সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তারা (বিসিবি) যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে... আইসিসি এখন বলছে তারা কোনো শাস্তি দেবে না। বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। অনেক দারুণ এক অর্জন। আমি স্যালুট জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত দশবার নেওয়ার সুযোগ থাকলে দশবারই নেওয়া উচিত।’

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশের চার ম্যাচের তিনটি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে ও আরেক ম্যাচের ভেন্যু ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

তবে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত আইসিসি-বিসিবি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় লিটনদের বিশ্বকাপে খেলা হলো না।

বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন আসিফ নজরুল। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কোনো অনুশোচনার প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত! সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা ত্যাগ স্বীকার করেছে। দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ক্রিকেটে মনে রাখার মতো অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারানো, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা—আইসিসি ইভেন্টে মনে রাখার মতো অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। 

আসিফ নজরুলের মতে, ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাকেও গুরুত্ব দেওয়া উচিত। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি ফুটবলকে অনেক বেশি গুরুত্ব দিতাম। যখন বড় হয়েছি, তখন মানুষকে ফুটবল খেলতে দেখতাম। ক্রিকেট আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। আমাদের এখানে সর্বাত্মক গুরুত্ব থাকবে। কিন্তু অন্য খেলাকে অবহেলা করব কেন?’

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250