ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
জাতিসংঘের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যখন বাংলাদেশ সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করল।
নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বক্তব্যে বলেন, ‘মাননীয় সভাপতি, আপনার নেতৃত্বে কূটনীতি, সংলাপ ও যৌথ সহযোগিতার মাধ্যমে এই সাধারণ পরিষদ বর্তমান ভূ-রাজনীতিতে হারিয়ে যাওয়া আস্থা ও বিশ্বাস পুনর্গঠন করতে পারবে। একই সঙ্গে বিশ্বের মানুষের জন্য একটি উন্নত, স্বাস্থ্যকর ও আরও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করবে।’
অধিবেশনের শুরুতে বিদায়ী ৮০তম সাধারণ পরিষদের সভাপতি, জার্মানির আন্নালে না বেয়ারবকের নেতৃত্ব ও অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়।
আন্তর্জাতিক মঞ্চে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণকে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খবরটি শেয়ার করুন