শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ ‘খান বাবা’, এক হাতে তুলতে পারেন বড় মানুষকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাম তার ‘খান বাবা’। ২৫ বছর বয়সী পাকিস্তানের এই নাগরিকের ওজন ৪৩৫ কেজি। নিজেকে দাবি করেন বিশ্বের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলে। তার আসল নাম আরবাব খিজির হায়াত। তবে ‘খান বাবা’ নামেই তিনি বেশি পরিচিত।

পাকিস্তানের মারদান প্রদেশে আরবাব খিজির হায়াত। তিনি এক হাতে যে কোনো মানুষকে ওপরে তুলে ফেলতে পারেন, হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারেন বহুদূর এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলছেন অনেকেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তিনি। ইনস্টাগ্রামে তিনি তার শক্তির নানান পরীক্ষার ভিডিও পোস্ট করেন। যা লাখ লাখ মানুষ দেখছেন প্রতিনিয়ত।

ছয় ফুটের বেশি লম্বা আরবাব খিজির। উচ্চতা এবং শরীরের ওজনের কারণে এরইমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন তিনি। বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন। 

হায়াত গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনো স্বাস্থ্যবীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন। যদিও পাকিস্তানে ভারোত্তোলন খেলার কোনো সুযোগ নেই। তারপরও আশা ছাড়ছেন না তিনি। স্বপ্ন দেখেন একদিন নজির গড়বেন তিনি।

আরো পড়ুন : বিয়ের আসরে বরের বোনকে নিয়ে পালালেন ক্যামেরাম্যান

তিনি আরও বলেন, ‘ভারোত্তোলনের পাশাপাশি আমার লক্ষ্য ডব্লিউডব্লিউই প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি।’

খিজির হায়াতের দাবি, তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে ৪ হাজার ৫৩৫ কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন। দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যান হায়াত। তিনি এক হাতে একজন মানুষ এবং ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অবলীলায় তুলতে পারেন। ‘খান বাবার’ দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।

‘খান বাবা’ প্রতিদিন সকালে ৩৬টি ডিম খান। দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ, যা তার শরীরে দৈনিক ১০ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে। শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের ‘মিনি স্টার’। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

সূত্র: অডিটি সেন্ট্রাল

এস/ আই. কে. জে/ 



শক্তিশালী মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250