শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না তারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাকে আবারও বোঝানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী পর্বকে সামনে রেখে গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এতে বেশ ক্ষোভের মুখে পড়ে তিনবারের চ্যাম্পিয়নরা। 

খোদ কলকাতার মালিক শাহরুখ খানকে ‘বেইমান’ বলে আখ্যা দেন বেশ কিছু বিজেপি নেতা, ধর্মীয় গুরু এবং এক শ্রেণির সাধারণ মানুষ। তোপের মুখে পড়ে শেষপর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ওই ঘটনাকে কেন্দ্র করে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের বিকল্প ভেন্যু চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে আইসিসি। এরই মধ্যে বুলবুল জানালেন, নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করাতে পুনরায় আইসিসির দ্বারস্থ হবে তার বোর্ড।

আজ বুধবার (৭ই জানুয়ারি) সংবাদমাধ্যমকে বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম যে, নিরাপত্তা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সুযোগ আছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি দেখা। নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বিষয়টি নিয়ে নিজেদের চেষ্টা চালিয়ে যাব।’

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250