বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আমান আযমী, দিলেন বই উপহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। এ সময় তিনি রাষ্ট্রপতিকে দুইটি বই উপহার দেন। গতকাল মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আযমী নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি যুক্ত করে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা ‘‘বিভীষিকাময় আয়নাঘর’’, আমার বাবাকে নিয়ে সচিত্র (প্রায় সোয়া দুই হাজার ছবি সম্বলিত) বই ‘‘প্রেরণার পরশমণি’’ এবং আমার বাবার লেখা আত্মজীবনী ‘‘জীবনে যা দেখলাম’’ (৯ খণ্ড) উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন এবং উল্টেপাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

জে.এস/

আবদুল্লাহিল আমান আযমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250