শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুব্রত বাইন বরিশালের বাড়িতেও গিয়েছেন, গ্রেপ্তারে স্বজনদের স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার ঢাকার অপরাধজগতের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের বিপুল বাইনের ছেলে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়িচালক। তাদের পরিবার ঢাকায় বসবাসের কারণে আগৈলঝাড়ায় গ্রামের বাড়িতে তেমন একটা আসতেন না। তবে গত ডিসেম্বর মাসে একবার বাবার সঙ্গে সুব্রত গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সুব্রত বাইনের চাচা পটন বাইন বলেন, ‘আমার ভাই বিপুল বাইন একটি এনজিওতে চাকরি করার সুবাদে সে এবং তার পরিবার কখনো বাড়িতে থাকত না। তার ছেলে সুব্রত বাইন শুনেছি গ্রেপ্তার হয়েছে।’

সুব্রতের চাচাতো ভাই রথিন বাইন বলেন, ‘সুব্রতের নামে বিভিন্ন মামলা থাকায় আমাদের বাড়িতে প্রায় সময়ই তাকে খুঁজতে পুলিশ আসত।’

আরেক চাচাতো ভাই প্রবীর বাইন বলেন, ‘সুব্রত বাইনের কারণে আমরা সবসময় মানুষের কথা শুনতাম। সে আমাদের বাড়ির সন্তান হয়ে এভাবে সন্ত্রাসী পথ বেছে নেবে, তা আমরা ভাবতেও পারিনি। তার গ্রেপ্তারের কারণে এখন আর হয়তো আমাদের বাড়িতে পুলিশ আসবে না।’

আরেক চাচা‌তো ভাই মা‌র্টিন বাইন ব‌লেন, ‘ডি‌সেম্ব‌রে বাবা‌ বিপুল বাইন‌কে নি‌য়ে একবার এসে‌ছিল। এলাকায় ঘু‌রে দে‌খে গে‌ছে। সুব্রতর মা নেই। অনেক দিন পর সবার স‌ঙ্গে সময় কা‌টি‌য়ে গে‌ছে।’'

এইচ.এস/

বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250