বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ত্বকের বয়স রুখে দেবে ঘি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের যেকোনো সমস্যা কমাতে ঘি খুবই ভালো কাজ করে। অর্থাৎ আপনার বয়স রুখে দিবে ঘি। তবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে ঘি। আসলে ঘিতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের উপরে আর্দ্রতার স্তর ধরে রাখে। ফলে ত্বকের জেল্লাও বাড়ায়।

ঘিতে রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বকের যত্নে কার্যকরী। ঘিয়ের অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দেয়। তাই ত্বকের জেল্লা বাড়ে এবং অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণে আসে। এছাড়া প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ঘি ব্যবহার করতে পারেন আপনি। কারণ এতে নানা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তবে এক্ষেত্রে নজর রাখতে হবে ঘিয়ের পরিমাণের দিকে। বেশি ঘি লাগালে ত্বকের ক্ষতি হতে পারে।

আরো পড়ুন : গবেষণায় মিললো তারুণ্য ধরে রাখার নতুন তথ্য

ঠোঁটের সুস্বাস্থ্য থাকে অটুট রাখে ঘি। সুন্দর-কোমল ঠোঁট কে না পছন্দ করেন? আবহাওয়া আর দূষণে জর্জরিত হয়ে ঠোঁটের বারোটা বাজে। লিপবাম লাগিয়ে বা নানা উপায়ে যত্ন নিয়েও যেন কাজ হয় না। এক্ষেত্রে ঘিয়ের উপরে ভরসা রাখতে পারেন। শীত, গ্রীষ্ম বা বর্ষায় আপনার ঠোঁটকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এই ঘি।

ত্বকের বয়স রুখে দিতে বেশ কার্যকর ঘি। তাই আপনার অ্যান্টিএজিং স্কিনকেয়ার অবশ্যই রাখতে পারেন ঘি। এক্ষেত্রে সামান্য ঘি মুখে মাখলেই কাজ হবে। এছাড়াও এই ঘিতে দূর হবে বলিরেখা আর টানটান হবে কুঁচকানো চামড়া। তবে আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, ঘি সরাসরি মুখে লাগানো যাবে না। এছাড়াও যারা ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেন, এক্ষেত্রে ঘি দারুণ কাজ করবে। ঘুমাতে যাওয়ার আগে সামান্য ঘি চোখের নিচে লাগান। একটু মালিশ করুন। এতেই মিলবে উপকার।

এস/ আই.কে.জে

ত্বক ঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250