শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

সাকিবের সঙ্গে খেলতে যাচ্ছেন অলরাউন্ডার মিরাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের স্বনামধন্য অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আর ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। 

আজ সোমবার (১৯শে মে) মেহেদী হাসান মিরাজ পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন। আর মিরাজের অনাপত্তিপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।

শাহরিয়ার নাফীস জানিয়েছেন, মিরাজ বিসিবির অনাপত্তিপত্রের জন্য আজ সকালে আবেদন করেছিলেন। এরপর দুপুরে অনাপত্তিপত্র পাওয়ার খবর নিশ্চিত করেন তিনি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই। কয়েকদিন আগে আইসিসি মাসসেরা (এপ্রিল) খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এ ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।

গতকাল রোববার (১৮ই মে) রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর এরই মধ্যে প্লে–অফে খেলা নিশ্চিত করেছে। আর দলটিতে গতকালই প্রথম খেলেছেন সাকিব আল হাসান।

এ ছাড়া চলতি মাসের প্রথম দিকে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরের হয়ে খেলেছিলেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। আর পেশোয়ার জালমিতে ছিলেন নাহিদ রানা। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে আছেন।

আরএইচ/


সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ পিএসএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250