শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

মেকআপ রুমে গোপন ক্যামেরা, পোশাক বদলালেই ছবি-ভিডিও ধারণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেকআপ রুমে গোপন ক্যামেরায় ধারণ করা হতো অভিনেত্রীদের গোপন ছবি ও ভিডিও। এমনি গোপন তথ্য ফাঁস করলেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা শরৎকুমার। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এতদিন ধরে নীরবে হেনস্তার শিকার অভিনেত্রীরা একের পর এক মুখ খুলছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তামিল ছবির জনপ্রিয় এ অভিনেত্রী কেরলে শুটিং করতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। 

আরও পড়ুন:  গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, কেরলে সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ রুমের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।”

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন শ্রীলেখা মিত্রও। সে অনেক আগের কথা। তবে প্রকাশ করেছেন সম্প্রতি। জানিয়েছেন, একটি ছবিতে অডিশন দেওয়ার সময় হেনস্তার শিকার হয়েছিলেন। 

এসি/ আই.কে.জে

মেকআপ রুম গোপন ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250