বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সমাজে নারীদের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। বিশেষ করে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতে তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই প্রতিবাদ করছেন। এ পর্যায়ে আওয়াজ তুলেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ছেলে-মেয়েদের গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার। 

তিনি আরও বলেন, যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে।

ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, ছেলেদের শেখানো উচিত নারীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত।

আরও পড়ুন: চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম : নোরা ফাতেহি

তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।

অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনো নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছালে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে। 

দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।

সূত্র:আনন্দবাজার

এসি/ আই.কে.জে/

গুড টাচ ব্যাড টাচ অভিনেত্রী ঋতুপর্ণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250