শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

প্রিয়জনদের সঙ্গে ঈদ পালন শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আজ মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার (১০ই জুন) সকাল থেকে ঢাকার বিভিন্ন রেলস্টেশন ও লঞ্চঘাটে এ চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী, কমলাপুর রেলস্টেশন ও লঞ্চঘাটে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় প্রবেশ করছেন।

এ সময় কথা হয় বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘১০ দিনের ছুটি ছিল। ঈদ উৎসব প্রিয়জনের সাথে কাটানো শেষ। ঢাকায় যানজটের কারণে আগেই চলে আসছি। ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে বসের ঝাড়ি খেতে হয়।’

যশোর থেকে আসা ব্যাংকার তরিকুল বলেন, ‘ছুটি শেষের দিকে এলে টিকিট পাওয়া কষ্টকর হয়ে যায়। এ ছাড়া সে সময় মানুষের চাপ ও রাজধানীতে অনেক বেশি যানজট হবে। এ জন্য আগেই ঢাকায় ফেরা।’

লঞ্চের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা জানান, আগে থেকে ঢাকায় এসে কিছুটা স্বস্তি ফিরেছে। তেমন যানজট ছিল না। এক ঘণ্টার পথ ২০ মিনিটে আসা গেছে।

বাস কাউন্টারের সংশ্লিষ্টরা জানান, যাত্রীরা ফিরতে শুরু করেছেন। তবে তেমন কোনো চাপ নেই। কয়েক দিন পরেই অনেক বেশি চাপ শুরু হবে।

এইচ.এস/

ঢাকায় ফেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250