রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

কাজ করবো নাকি সমালোচনার জবাব দেবো : দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় চোখ মেললেই দেখা যাচ্ছে দেব অনুরাগী বনাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার স্ত্রী জিনিয়া সেনের দ্বৈরথ। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন, দেব অনুরাগীরা কার্যত হুমকি দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেনকে। 

পূজায় একসঙ্গে মুক্তি পেয়েছিল দেব অভিনীত 'টেক্কা' ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ও পরিচালিত 'বহুরূপী'।

ব্যবসার নিরিখে অনেকটা এগিয়ে ছিল 'বহুরূপী'। এরপরে ক্রিসমাসের সময় মুক্তি পায় 'খাদান'। বক্স অফিসে উল্লেখযোগ্য ব্য়বসা করে এই ছবি। এরপরেই দেবের ছবি মুক্তির দিনে শিবপ্রসাদের ছবি মুক্তি পেলে পরিচালককে 'দেখে নেওয়ার' হুমকি দেন তথাকথিত দেব অনুরাগীরা। 

এরপরে শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনের অর্ধনগ্ন বিকৃত ছবিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার প্রতিবাদে সস্ত্রীক গোয়েন্দা দফতরে যান শিবপ্রসাদ ও জিনিয়া। 

তবে সোশ্যাল মিডিয়ার এই চর্চায় এখনও পর্যন্ত মুখ খোলেননি দেব। তবে শনিবার 'বিনোদিনী' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে সংবাদ সম্মেলনে ট্রোলিং নিয়ে মুখ খুললেন তিনি।

'বিনোদিনী'-র কাস্টিং ঘোষণা হওয়ার সময় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। অভিযোগ উঠেছিল, দেবের কাছের মানুষ বলেই কি রুক্মিণী 'বিনোদিনী' হিসেবে নির্বাচিত হলেন? 

আরো পড়ুন : অশ্লীল নাচ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী

বিষয়টি নিয়ে দেব বলেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা কৃত্রিম মেধার দুনিয়ায় মানুষ যত বেশি পরিচিত হবে, তত বেশি তাকে নিয়ে ট্রোলিং হবেই। মানুষ কাজ করবে না সেটা নিয়ে উত্তর দেবে? আমার কাজের ১৯ বছর হলো। আমার চেয়ে বেশি ট্রোলের শিকার তো কেউ হয়নি। আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয়, আমার কাজই তার জবাব দিয়েছে। রুক্মিণীও জবাব দেবে। কথাবার্তার মাধ্য়মে নয়, সিনেমার মাধ্যমে। 

এস/ আই.কে.জে/  

দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250