মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

কিউএস র‍্যাংকিংয়ে ৫৫৪তম ঢাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) বৈশ্বিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫৫৪তম স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  

মঙ্গলবার (৪ঠা জুন) রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭৬১ থেকে ৭৭০তম এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি ৯০১ থেকে ৯৫০ এর মধ্যে অবস্থান করছে।  

চলতি বছরের তালিকায় ১ হাজার ৫০৩টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় প্রথমে রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় অবস্থানে আছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ ও তৃতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন: সারাদেশে ২৪ হাজার গাছ লাগাবেন ৩১তম বিসিএস ক্যাডারের সদস্যরা

গত কয়েক বছরে তালিকায় এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২২ ও ২০২৩ সালে প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৮০১ থেকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল।  

একাডেমিক খ্যাতি, গবেষণা, চাকরিতে স্নাতকদের দক্ষতা, অনুষদ ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক,  পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তার সংখ্যা, আন্তর্জাতিক অনুষদ ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতসহ প্রায় ১১টি সূচকের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়। 

এইচআ/ 

ঢাবি কিউএস র‍্যাংকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250