বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

টালিউডে নিজেকে বহিরাগত মনে করেন না জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তার জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান। এখনো সমানতালে টালিউডে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এ অভিনেত্রী।

সম্প্রতি ১৫ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়ার দুটি সিনেমা। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। তবে জয়ার টালিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ব্যক্তি। কেউ কেউ জয়াকে বয়কটেরও দাবি জানিয়েছেন। কিন্তু এসব নিয়ে বিচলিত নন অভিনেত্রী। বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, টালিউডে নিজেকে বহিরাগত মনে করেন না তিনি।

গত ১৮ই জুলাই অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমা মুক্তির পর ১লা আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’। দুটি সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়ায় কী না? উত্তরে জয়া আহসান বলেন, ‘আমি টালিউডে অনেক দিন ধরেই কাজ করছি। ১২ বছরের ওপরে। এখানে নিজেকে ওন করি এখন।'

তিনি বলেন, 'আমার মনে হয় কলকাতাও আমাকে ওন করে। সব সময় বলি, আমি বাংলার জন্য কাজ করি। বাংলাদেশ বা ভারতে যে বাঙালিরা আছেন, শুধু তাদের জন্য নয়, পুরো পৃথিবীর সব বাঙালির জন্য কাজ করতে চাই। আমাদের শিল্পীদের কাজ হচ্ছে যুক্ত করা। রাজনৈতিক কারণে নানা দেশের মধ্যে সম্পর্ক বদলাচ্ছে, সেটা হবে। কিন্তু শিল্পীদের কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে সবাইকে একত্র করা। সবার ভালোবাসাই তো আমাকে এখানে (টালিউডে) নিয়ে এসেছে। এখন পর্যন্ত এখানে কোনোদিন এমন কিছু পাইনি, যে কারণে আমাকে ভাবতে হচ্ছে আমি বহিরাগত।’

এর আগে আরেক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, ‘কোনোভাবেই শিল্পীদের বিচ্ছিন্নতা কাম্য নয়। শিল্পীদের কাজ হচ্ছে সবকিছু একত্র করা। আমরা যে রকম বলি, গ্লোবালি আমরা বেঁচে আছি, সে অর্থে শিল্পীদের তো কোনো ভৌগোলিক সীমারেখাই থাকা উচিত নয়। তার ওপর আমাদের সংস্কৃতি এক, মূল্যবোধ এক, আবেগ-অনুভূতি এক, সেখানে আমরা কেন বিচ্ছিন্ন থাকব!’

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে টানাপোড়েন প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘রাজনৈতিক পটভূমির যে ব্যাপারগুলো, তা যারা দেশের নীতিনির্ধারক আছেন, এসব তাদের সমস্যা। এসব সমস্যা তারাই আলোচনার মাধ্যমে ঠিক করবেন। আমাদের দুই দেশের জনগণের মধ্যে কোনো বিদ্বেষ, কোনো রকম অসহিষ্ণুতা কখনোই কাম্য নয়, সেটা আমরা হতে দিতে চাই না।’

জে.এস/

জয়া আহসান টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250