মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

দুই প্রধানমন্ত্রী চালাবেন পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। নির্বাচনী নাটকের এই দৃশ্যে বারবার দুটি দলের নামই আলোচনায় আসছে।একটি নওয়াজ শরিফের পিএমএল-এন, অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

এবারের নির্বচানে দল দুটি যথাক্রম দ্বিতীয় ‍ও তৃতীয় অবস্থানে রয়েছে। শুরু থেকেই জোট গড়ে ক্ষমতায় আসতে আলোচনা জারি রেখেছে দল দুটি। তবে এবার তাদের আলোচনায় নতুন মোড় নিয়েছে। দলীয় সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে,পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। তাদের আলোচনায় পরবর্তী সরকারের পাঁচ বছর সময়ে দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি উঠে এসেছে।

সংবাদমাধ্যম বলছে, পিএমএল-এন ও পিপিপি কেন্দ্র ও প্রদেশে জোট সরকার গঠনের চেষ্টা করছে। এ লক্ষ্যে রোববার (১১ই ফেব্রুয়ারি) লাহোরে বিলাওয়ালের বাড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে দল দুটির নেতারা। সেখানে পাঁচ বছরের মধ্যে আড়াই বছর করে দুই দল থেকে একজন করে প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা করেন নেতারা।

অবশ্য এমন ভাগাভাগি করে আগেও ক্ষমতায় এসেছিল পিপিপি ও পিএমএল-এন। যদিও সেটি ছিল বেলুচিস্তান প্রাদেশিক সরকার। ২০১৩ সালে দল দুটির দুজন মুখ্যমন্ত্রী পাঁচ বছর ভাগাভাগি করে দায়িত্ব পালন করেছিলেন।

২৬৫ আসনের মধ্যে ২৬৪ আসনের ফল ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

তবে এবারের নির্বাচনে ট্রাম্পকার্ড হয়ে দাঁড়িয়েছে বিলাওয়ালের পিপিপি। কেননা এই দলটির সহায়তা ছাড়া কোনো দলই জোট সরকার গঠন করতে পারবে না। ফলে সুযোগ বুঝে বেশ দর-দাম হাঁকিয়ে নিচ্ছে পিপিপি।

সম্প্রতি দুটি দলের মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠিকভাবে বৈঠকে বসে। পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোট সরকার গঠনে বিলাওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ।

আরো পড়ুন: হজের খরচ কমলো প্রবাসী ও সৌদি নাগরিকদের জন্য

তবে ভেতরের খবর হলো জোট সরকার গড়তে আনুষ্ঠানিকভাবে পিপিপিকে মিত্র হওয়ার প্রস্তাব দিয়েছে পিএমএল-এন। পিএমএল-এনের নেতারা জানান, তারা প্রধানমন্ত্রীর পদ চান। এ সময় আসিফ আলি জারদারি জানান, তারা ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বিলাওয়ালকে মনোনীত করেছেন। এরপর দুই দলের নেতারা পাঁচ বছরের মেয়াদের জন্য ভাগাভাগি করে দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অবশ্য এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দল দুটি। পিএমএল-এনের প্রস্তাব নিয়ে আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছে পিপিপি। এই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

এইচআ/  আই.কে.জে/

প্রধানমন্ত্রী পাকিস্তানের নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250