মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘাড়ের কাছে কালচে দাগ আপনার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে অনেকটাই। অনেক সময় দেখলে মনে হয় বুঝি অপরিচ্ছনতার কারণে এমন কালো দাগ পড়েছে! আসলে কিন্তু তা নয়। ঘাড়ে কালো দাগ পড়তে পারে অনেক কারণেই। কিন্তু এই দাগ এমনই জেদি যে একবার পড়লে আর সহজে তা উঠতে চায় না। তাতে আপনি যত নামী-দামী প্রসাধনীই ব্যবহার করেন না কেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ঘরোয়া কিছু উপায়। চলুন, জেনে নেওয়া যাক ঘাড়ের কালো দাগ দূর করার উপায়গুলো-

প্রতিদিন পরিষ্কার করুন

অনেক সময় আমরা প্রতিদিন গোসল করলেও ঘাড় পরিষ্কারের দিকে মনোযোগ দিই না। কিন্তু ঘাড়সহ সমস্ত শরীর প্রতিদিন পরিষ্কার করা জরুরি। গোসলের সময় সাবান ও স্ক্র্যাবারের সাহায্যে ধীরে ধীরে ডলে ঘাড় পরিষ্কার করুন। এক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করলে উপকার পাবেন। আপনার ঘাড়ে কালো দাগ থাকলে এভাবে পরিষ্কার করার ফলে তা ফিকে হতে শুরু করবে। এভাবে কিছুদিন ব্যবহার করলে একটা সময় পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।

আলুর পেস্ট ব্যবহার

আলুর অনেক উপকারিতা সম্পর্কে জানেন নিশ্চয়ই? এটি যে আপনার ত্বকের যত্নে প্যাক হিসেবেও ব্যবহার করা যায়, তা কি জানতেন? আপনি কি জানেন যে আপনার ঘাড়ের কালো দাগ দূর করার কাজে সাহায্য করতে পারে এই আলু নামক সবজি? ঘাড়ে কালচে দাগ পড়লে তা তোলার জন্য প্রতিদিন আলুর পেস্ট লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আলুতে থাকে প্রাকৃতিক ব্রিজ। এটি ত্বকের সব ধরনের দাগ তুলতে সাহায্য করে।

আরো পড়ুন : হার্টবিট গুণেই বুঝে নিন শরীরের সুস্থতা

টক দই ব্যবহার

টক দই আপনার হজমে ভালো সাহায্য করে একথা অনেকের কাছেই শুনেছেন নিশ্চয়ই? এই একই উপাদান আপনার ত্বক ও চুলের যত্নেও কিন্তু সমান কার্যকরী। রূপচর্চার কাজে টক দইয়ের ব্যবহার বেশ পুরনো। আপনার ঘাড়ে যদি নাছোড়বান্দা কালো দাগ পড়ে তাহলে টক দই ব্যবহার করতে পারেন। তবে এর সঙ্গে সম পরিমাণ মুলতানি মাটি মিশিয়ে নেবেন। এরপর সেই প্যাক ঘাড়ে লাগিয়ে অপেক্ষা করতে হবে মিনিট বিশেক। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে ঘাড়ের কালচে দাগ দূর হবে দ্রুতই।

বেসন ব্যবহার

বেসন দিয়ে কেবল মজার মজার খাবারই হয় না, এটি ঘাড়ের কালচে দাগ দূর করার কাজেও বেশ কার্যকরী উপাদান। সামান্য বেসন ও মধু নিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। এবার সেই প্যাক আপনার ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর ধুয়ে নিন। এছাড়া লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে এভাবে ব্যবহার করলেও উপকার পাবেন।

এস/ আই.কে.জে

টিপস ঘাড়ের কালো দাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250