সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

যেসব খাবার গ্যাসের সমস্যা কমায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

গ্যাসের সমস্যা কমবেশি সকলের আছে। দৈনন্দিন খাবার গ্রহণে অনিয়ম আর বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসে পেটে গ্যাসের সমস্যা অনেকের জন্য প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মূলত হজমজনিত সমস্যা থেকেই পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। আর পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালা পোড়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথাসহ নানা সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ভরসা রাখতে পারেন বিশেষ কিছু খাবারে।

আসুন জেনে নিই, বিশেষ সেই খাবারগুলো সম্পর্কে-

১. শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাবার। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।

২. দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।

৩. পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

৪. কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এ ছাড়া কলাও গ্যাসের সমস্যায় দারুণ কাজ করে। কলার সলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি গ্যাসের সমস্যা কমাতে পারে।

৫. আদা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ খাবার। তাই পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে।

৬. মৌরি ভেজানো পানিও গ্যাসের সমস্যায় কাজ করতে পারে। গ্যাসের সমস্যা এড়াতে মৌরি ভেজানো পানি খেতে পারেন।

৭. দারুচিনি হজমের জন্য খুবই ভালো। এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুঁড়ো ফুটিয়ে পানি খেতে পারেন। কিংবা এক টুকরো দারুচিনি মুখে চিবোতেও পারেন। নিয়মিত এ অভ্যাসে গ্যাস আপনার থেকে দূরে থাকবে।

৮. জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ। তাই ভাজা জিরা কিংবা জিরা পানি খেতে পারেন।

৯. ২/৩টি লবঙ্গ কিংবা একটি এলাচ মুখে দিয়ে চুষলে বুক জ্বালা, বমি বমিভাব, গ্যাস দূর হয়। সঙ্গে মুখের দুর্গন্ধও দূর করতে পারে এটি।

১০. পুদিনা পাতা চিবানোর অভ্যাসও এক্ষেত্রে দারুণ কাজ করে। পেটের গ্যাসের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত পুদিনা পাতা খেতে পারেন।

কেবি/ আই.কে.জে

খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250