শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

তামিমের বিরুদ্ধে যে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে তামিম ইকবালের বিরুদ্ধে গতকাল বুধবার ‘রহস্যময়’ এক আপত্তি জমা পড়ে বিসিবির নির্বাচন কমিশনে। আপত্তির মূল দাবি, তামিম নাকি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তিনি সংগঠক নন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবেরও কেউ নন।

আপত্তিটি সাবেক ক্রিকেটার হালিম শাহর পক্ষে জমা পড়লেও হালিম শাহ কালই বলেছেন এ রকম কোনো চিঠি তিনি নির্বাচন কমিশনে দেননি, বিসিবিতেও তিনি গতকাল যাননি। ওল্ড ডিওএইচএস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদও নিশ্চিত করেছেন, তার সই করা চিঠিতেই তামিমকে কাউন্সিলর করেছে ক্লাব। তামিম বর্তমানে ক্লাবটির যুগ্ম সম্পাদক বলেও জানিয়েছেন তিনি।

একটি সূত্র অবশ্য আজ বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) দাবি করেছে, তামিমের বিরুদ্ধে আপত্তিটি জানানো হয়েছে ই-মেইলে। যে মাধ্যমেই জানানো হোক, অভিযোগটিই এখন মূল্যহীন। কারণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তারা তামিমের বিরুদ্ধে আসা আপত্তিটি আমলেই নেননি।

আপত্তির শুনানি শেষে আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন জানিয়েছেন, তারা এটি আমলে নিচ্ছেন না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চিঠিটি পেয়েছি। তবে, যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। সুতরাং, আমরা তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি এবং এই আপত্তিটি আর আমলে নেব না।’

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, খসড়া ভোটার তালিকার ওপর গতকাল মোট ৩৮টি আপত্তি পেয়েছেন তারা। যার ৩০টি জমা দেওয়া হয়েছে সশরীরে এসে, আটটি এসেছে ই-মেইলে। আপত্তির ওপর হওয়া শুনানিতে আজ আটজন অনুপস্থিত ছিলেন।

দুদকের পর্যবেক্ষণের কারণে তৃতীয় বিভাগ বাছাই থেকে ওঠা ১৫টি বিতর্কিত ক্লাবকে খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। তবে শুনানি শেষে আজ খসড়া ভোটার তালিকায় না থাকা ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান প্রশ্ন তুলেছেন, বোর্ড সভার অনুমোদন ছাড়াই এই ১৫ ক্লাবকে খসড়া ভোটার তালিকায় না রাখার চিঠি গেছে নির্বাচন কমিশনের কাছে।

চিঠিতে কে স্বাক্ষর করেছেন—একাধিকবার এই প্রশ্ন করেও নির্বাচন কমিশন সদস্যদের কাছ থেকে এর কোনো উত্তর পাওয়া যায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘১৫টি ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আমরা তাদের আইনজীবী, মালিক ও কাউন্সিলরদের সঙ্গে শুনানি করেছি। আমরা প্রত্যেকের বক্তব্য নোট নিয়েছি এবং সেগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব। চিঠিটিতে কে স্বাক্ষর করেছেন, সে বিষয়টি বলতে গেলে আমাদের রেকর্ড দেখতে হবে কারণ আমরা অনেক কাগজপত্র দেখেছি।’

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250