সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

অনলাইন ব্যবসায়ীদের যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা ব্যবসা করেন, তাদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় সোমবার (১০ই মার্চ) গণমাধ্যমের হাতে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্ট। 

হাইকোর্টের দেওয়া নির্দেশনাগুলো হলো- 

১. সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। অনলাইন ব্যবসার মালিক ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে।

২. অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হবে।

৩. প্রতিটি নাগরিকের যে কোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না।

৪. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী/মালিক/সদস্যের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেওয়া।

৫. এটি নিশ্চিত করতে হবে যে, কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অননুমোদিত অনলাইন ব্যবসা চালাতে, এমনকি শুরু করতেও পারবে না। এটি নিশ্চিত করা অপরিহার্য যে, কোনো পোশাক খুচরা বিক্রেতা যেন বিদেশি আসল পণ্যের সব তৈরি করতে না পারে এবং নকল পণ্যকে আসল হিসেবে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে।

৬. আইনি ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, সব অনলাইন ব্যবসার উদ্যোক্তা, প্রশাসক ও ভোক্তাদের ব্যক্তিগত তথ্য জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই করা হয়।

৭. বিটিআরসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ করতে হবে।

৮. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা অনলাইন গ্রাহকদের সচেতন করে তুলবে, যেন অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হয়। গ্রাহকদের অনুমোদন বা নিবন্ধন ছাড়া অনলাইন দোকান বা অনলাইন উদ্যোগ বা অনলাইন সরবরাহকারীদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা উচিত নয়।

৯. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা করা অনলাইন ব্যবসায়ীদের তাদের অপরাধের জন্য বিচার করার জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন, ২০০৯-এর প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো।

রায়ে নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুসারে যথাযথ পর্যবেক্ষণের জন্য প্রতি মাসে অন্তত একবার তার ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়।

এইচ.এস/


হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250