বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

কুড়িগ্রামের তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৮ই নভেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে বিস্তীর্ণ এলাকা। এসময় ভোররাত থেকে বৃষ্টি মতো ঝরতে থাকে কুয়াশা। যা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে।  

আরো পড়ুন : কমতে শুরু করেছে তাপমাত্রা, ঘন কুয়াশার আভাস

অন্যদিকে কুয়াশা ও ঠান্ডার কারণে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ এলাকার রহমত আলী বলেন, এখনো যে কুয়াশা পড়ছে, কয়দিন পর যে কি হবে বলা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে কাজ করতে বড় সমস্যা হচ্ছে। হাত বরফ হয়ে যায়। 

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমালয়ের বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এস/ আই.কে.জে/

কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250