সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিরিয়ানিতে লেগ পিস না থাকায় বিয়েবাড়িতে হুলস্থল কাণ্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বিয়েবাড়িতে খাবার নিয়ে প্রায়ই হট্টগোলের খবর পাওয়া যায়। এবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এমন এক ঘটনা। বিয়েবাড়িতে বরযাত্রীদের যে বিরিয়ানিতে দেওয়া হয়েছে, তাতে মুরগির লেগ পিস ছিল না। এ কারণে হট্টগোল শুরু করে বরপক্ষ। আর তাতে চেয়ার ছুঁড়াছুড়ি থেকে শুরু করে মারামারি পর্যন্ত লেগে যায়।

আরো পড়ুন : শোবার ঘরে ঢুকে হতবাক, তিন ফুট মাটি বিছিয়ে হচ্ছে গাঁজা চাষ

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিরিয়ানিতে লেগ পিস না দেখে রেগে যায় বরপক্ষের মেহমানেরা। তারা হইচই শুরু করে।

এরপর এই হট্টগোল রুপ নেই মারামারিতে। এক পক্ষের লোক আরেক পক্ষের দিকে চেয়ার ছুঁড়তে থাকে। 

এমনকি এই মারামারিতে যুক্ত হয় বরও। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

সূত্র :  ইন্ডিয়া টুডে

এস/ আই.কে.জে


বিয়েবাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250