রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

গ্র্যামিজয়ীর সঙ্গে বাগদান সারলেন অস্কারজয়ী ভ্যান হান্ট ও হ্যালি বেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

অবশেষে বাগদানের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী অভিনেত্রী ও সাবেক ‘বন্ডকন্যা’ হ্যালি বেরি। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ছয় বছরের প্রেমিক, গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তুতির কথা নিজেই প্রকাশ করেছেন তিনি। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস। 

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘দ্য টুনাইট শো স্টার্টিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে এই সুখবর দেন হ্যালি। একই সঙ্গে বাগদান ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবও পরিষ্কার করেন তিনি।

এত দিন শোনা যাচ্ছিল, ভ্যান হান্ট নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হ্যালি তাতে সাড়া দেননি। অনুষ্ঠানে সেই ধারণাকে স্পষ্টভাবে ভুল প্রমাণ করেন অভিনেত্রী।

হ্যালি বলেন, “অনেকে মনে করে, সে আমাকে প্রস্তাব দিয়েছিল আর আমি ‘না’ বলেছিলাম। কিন্তু আমি কখনোই তাকে ‘না’ বলিনি। আমরা এখনো বিয়ের তারিখ ঠিক করিনি। তবে এটুকু নিশ্চিত—আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি।”

বাগদানের ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় আসে হ্যালির আংটিও। অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন দুজনকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরা দারুণ এক জুটি।' তখন হাসিমুখে নিজের আংটি দেখিয়ে হ্যালি বলেন, ‘ধন্যবাদ। ও আমাকে আংটি পরিয়েছে।’

এই আংটি প্রথম নজরে আসে লন্ডনে হ্যালির নতুন ছবি ‘ক্রাইম ১০১’-এর একটি স্ক্রিনিংয়ে। পরে নিউইয়র্কের একটি প্রেস ইভেন্টেও সেটি দেখা যায়। যদিও আংটির ডিজাইনারের নাম প্রকাশ করা হয়নি, তবে গয়না বিশেষজ্ঞদের মতে, এর নকশায় আধুনিকতার চেয়ে ক্লাসিক রুচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

হ্যালি বেরি ও ভ্যান হান্টের পরিচয় ২০২০ সালে, করোনাকালীন সময়ে। ভ্যান হান্টের ভাইয়ের মাধ্যমে টেক্সট মেসেজে তাদের প্রথম যোগাযোগ হয়। সে সময় ভ্যানের ভাই হ্যালির মেনোপজকেন্দ্রিক ওয়েলনেস ব্র্যান্ড ‘রেসপিন’-এর সঙ্গে কাজ করতেন। দীর্ঘদিন ফোনালাপ ও বার্তালাপের পর তারা প্রথম সরাসরি দেখা করেন। একই বছরের সেপ্টেম্বরেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দু’জন।

২০২৫ সালের জুনে টুডে ডট কম–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান হান্ট জানিয়েছিলেন, হ্যালির কাছে তার বিয়ের প্রস্তাব তখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

হ্যালি বেরির অতীত সম্পর্কের ইতিহাস বিবেচনায় তার সতর্কতা অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হয়েছে। এর আগে তিনি তিনবার বিয়ে করেছেন—সাবেক এমএলবি খেলোয়াড় ডেভিড জাস্টিস, সংগীতশিল্পী এরিক বেনেট ও অভিনেতা অলিভিয়ে মার্টিনেজকে। তবে ভ্যান হান্টের সঙ্গে ছয় বছরের স্থিতিশীল ও পরিণত সম্পর্ক তাকে নতুন করে আত্মবিশ্বাসী করেছে বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা।

জাতীয় টেলিভিশনে আংটি দেখিয়ে হ্যালি বেরি কার্যত জানিয়ে দিলেন—চতুর্থবারের মতো বিয়ের নতুন অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত।

এদিকে ভ্যান হান্ট আগেও বিবাহিত ছিলেন এবং আগের সম্পর্ক থেকে তার একটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, হ্যালির তুলনায় ভ্যান হান্ট তুলনামূলকভাবে কম পরিচিত নাম হলেও সংগীতজগতে তার প্রভাব যথেষ্ট। ৫৫ বছর বয়সী এই শিল্পী একজন গায়ক, গীতিকার ও মাল্টি–ইন্সট্রুমেন্টালিস্ট। ২০০৭ সালে ‘ফ্যামিলি অ্যাফেয়ার’ গানের আবেগঘন পরিবেশনার জন্য গ্র্যামি পুরস্কার জেতেন তিনি। এখন পর্যন্ত তার প্রকাশিত অ্যালবাম আটটি ও দুটি ইপি। সর্বশেষ অ্যালবাম ‘আ হার্ট ফুল অব কোশ্চেনস’ মুক্তি পেয়েছে ২০২৫ সালের মে মাসে।

জে.এস/

সংগীতশিল্পী ভ্যান হান্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250