বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল? *** ‘বঙ্গবন্ধুর ছয় দফা মুক্তির প্রথম সনদ ও প্রথম খসড়া সংবিধান’ *** নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট *** আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন *** যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি *** প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর উপস্থিতি রক্ষণশীল রাজনীতির বিরুদ্ধে বার্তা *** আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার *** যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কী জানা গেল *** বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথি বা অননুমোদিত এজেন্ট নিয়ে সতর্ক করল ১৩ দেশ *** রেকর্ডধারী একজন রাজনীতিবিদ গ্রেফতার, দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড়!

মাসের শেষে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৩ই জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না।

হাফিজুর রহমান আরও বলেন, আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: পঞ্চগড়ে কমছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এসি/ওআ

শৈত্যপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250