মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিংকস, জরিমানা ৩০ হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস অননুমোদিত একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ২৪শে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১৭ই মে) ওই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে সামনে আসে।

আরো পড়ুন: ৫০ বছর ধরে রোজা রাখা দিনমজুর ইহছান আলী এবার হজে যাচ্ছেন

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ গণমাধ্যমকে বলেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিংকস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ই ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ‘ব্লু’লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

এইচআ/ 

রাফসান দ্য ছোট ভাই ব্লু ড্রিংকস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250