শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আসছে না কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বঘোষিত সময়ে আগামীকাল মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ঢাকায় আসছে না।

এরই মধ্যে অপারেটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেবিচকের অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বেবিচক সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুল্যান্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।

বাতিলের অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুল্যান্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল।

এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250