রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

লিভারপুলকে টপকে আবারও শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

শিরোপা ঘরে তুলতে আর্সেনাল-লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ত্রিমুখী লড়াই বেশ জমে ওঠেছে। আজ আর্সেনাল শীর্ষে তো কাল আবার তা ছিনিয়ে নিচ্ছে লিভারপুল। শেষে ম্যাচগুলোতে এভাবেই চলছে তিন দলের শিরোপা লড়াই। আর এ লড়াইয়ে আরও একবার লিভারপুলকে টপকে এক নম্বরে ওঠেছে গানাররা।

শনিবার (৬ই এপ্রিল) ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেও অবশ্য দুর্দান্ত এক জয় পেয়েছে মাইকেল আর্তেতার দল, ব্রাইটনকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

ব্রাইটনের মাঠে কাল বল দখলে বেশ পিছিয়েই ছিলেন আর্সেনাল ফুটবলাররা। তবে ৪৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণে ক্ষুরধার ছিলেন গানাররা। গোল করতে ২০টি শট নিয়ে ৭টি রেখেছিলেন লক্ষ্যে। তুমুল আক্রমণের ধারাবাহিকতায় আর্তেতার দল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩৩ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন বুকায়ো সাকা।

আরও পড়ুন: অবসর ভেঙে খেলায় ফিরছেন অ্যাগুয়েরো

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আরও দুই গোলের দেখা পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৬২ মিনিটে কাই হ্যাভার্টজ ব্যবধান দ্বিগুণ করার পর নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট চারেক আগে গোলের দেখা পান ব্রাইটন থেকে ধারে আর্সেনালে যাওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ড। তার এই গোলেই ৩-০ গোলের জয় পায় আর্সেনাল।

এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানসিটি, আর এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭০, আছে তালিকার দুইয়ে।  

এসকে/ 

লিভারপুল আর্সেনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250