শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

মাইকেল ক্লার্ক যে কারণে সংবাদের শিরোনাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ভুগছেন স্কিন ক্যান্সারে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে গতকাল মঙ্গলবার (২৬শে আগস্ট) সবাইকে পরামর্শ দিয়েছেন নিয়মিত ত্বক পরীক্ষা করানোর।

ইন্সটাগ্রামে হাসপাতালের বেডে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার সত্যিই আছে! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ (মঙ্গলবার) আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।’

একই পোস্টে সবার জন্য দিয়েছেন পরামর্শও, ‘সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’

২০১৯ সালেও এই রোগের কারণে সার্জারি হয়েছিল ক্লার্কের। সেবার সার্জারি শেষে তরুণদের দেওয়া এক বার্তায় লিখেছিলেন, ‘আরেকটি দিন, আরেকটি স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো …ঘরের বাইরে যাওয়া তরুণদের বলব– তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ২০০৪ সালে অভিষেক হওয়ার পর মাইকেল ক্লার্ক খেলেন ২০১৫ সাল পর্যন্ত। সেখানে ১১৫ টেস্টে ও ২৪৫ ওয়ানডে ছাড়াও খেলেন ৩৪ টি-টোয়েন্টি। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দিয়েছেন ৭৪ টেস্ট এবং ১৩৯ ওডিআইতে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া ২০১৩-১৪ সালে অ্যাশেজ এবং ২০১৫ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

মাইকেল ক্লার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250