শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

পাকিস্তানকে বন্যা নিয়ে সতর্ক করে শুভেচ্ছার নিদর্শন দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান-ভারত কূটনৈতিক উত্তেজনা চলা সত্ত্বেও নয়াদিল্লি পাকিস্তানকে তাওয়াই নদীর বন্যা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে একটি সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগাম হামলার পর থেকে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকায় ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ তথ্য পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত বা পাকিস্তান কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যদি এ দাবি সত্য হয়, তবে এমন যোগাযোগের ক্ষেত্রে এটিই হবে ভারতের কূটনৈতিক মিশনকে ব্যবহার করার প্রথম ঘটনা এবং এর মাধ্যমে ভারত একটি শুভেচ্ছার নিদর্শন দিয়েছে।

সাধারণত, এমন তথ্য কয়েক দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তির আওতায় সিন্ধু পানি কমিশনারদের মাধ্যমে আদান-প্রদান করা হয়। কিন্তু গত ২২শে এপ্রিল পেহেলগাম হামলার পর এ চুক্তি স্থগিত করা হয়। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন এবং আরও অনেকে আহত হন।

প্রতিবেদনে একটি সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, ভারত জম্মুর তাওয়াই নদীতে একটি বড় ধরনের বন্যার আশঙ্কার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন এ সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জে.এস/

বন্যা ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250