শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে গেছে আজ। সে কারণে প্রকাশ্যে আর্জেন্টাইন মহাতারকার কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শনিবার (১৩ই ডিসেম্বর) হাজার হাজার ভক্ত মেসিকে এক ঝলক দেখতে এসে হতাশ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্ত যারা প্রিয় ফুটবলার মেসিকে দেখতে সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলেন, তাদের সঙ্গেই ছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’ 

মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন।

মমতা ব্যানার্জি লেখেন, ‘কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় ঠিক করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দেবে। আবারও সব ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক ক্ষমাপ্রার্থনা।’ 

এই ঘটনার সূত্রপাত হয়, যখন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে ঘিরে রেখেছিলেন স্থানীয় রাজনীতিবিদরা। এরপর যখন সময়ের আগেই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে, তখন বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকে ব্যারিকেড ভাঙছেন। মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছোড়া হচ্ছে।

অনেক দর্শক অভিযোগ করেন, টাকা দিয়েও তারা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। এক দর্শক বলেন, ‘টিকিটের সর্বনিম্ন দাম ছিল পাঁচ হাজার টাকা। তাহলে মেসির চারপাশে ভিভিআইপিরা কেন ছিল? আমরা তাকে দেখতেই পেলাম না। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? সবাই খুব রেগে গিয়েছিল। আমরা টাকা ফেরত চাই।’ আরেকজন বলেন, ‘এটা একেবারে লজ্জাজনক ঘটনা। আমরা ভেবেছিলাম মেসি পুরো স্টেডিয়াম ঘুরবেন। তা হয়নি।’

জে.এস/

মেসি মমতা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250