শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়লো জামাই মেলার সময়, চলবে ২৮শে ডিসেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে চলমান শীতকালীন ‘জামাই মেলার’ সময় আরও ৫ দিন বাড়ানো হয়েছে। চলবে ২৮শে ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২৩শে ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মেলা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান। 

মেলা কমিটি সূত্রে জানা গেছে, শীতকালীন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ছুটি থাকায়, দর্শনার্থীদের ব্যাপক সাড়া ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে জামাই মেলার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়েছে। মেলার সময় বৃদ্ধি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যবসায়ী ও তরুণরা।

আপেল মাহমুদ নামে এক কলেজছাত্র বলেন, এখন ডিসেম্বর মাস। প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। আবার ফসলের মাঠও ফাঁকা। মেলার মেয়াদ বৃদ্ধি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

আরো পড়ুন : পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি

মেলায় আসবাবপত্র ব্যবসায়ী রফিকুল মিয়া গণমাধ্যমকে বলেন, অনেক দূর থেকে এসে এখানে  দোকান বসিয়েছি। বেচাকেনা মোটামুটি ভালো। মেলার মেয়াদ বৃদ্ধি করেছে এখন আরও বেশি সময় বেচাকেনা করতে পারবো।

মেলা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদক ও প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান বলেন, ব্যবসায়ী, দর্শনার্থী ও বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে মেলার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়েছে। মেলার পরিবেশ অনেক ভালো। 

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুর এলাকার কালার মোড়ে গত ১৭ই ডিসেম্বর থেকে ৭ দিনব্যাপী এই জামাই মেলা শুরু হয়। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই মেলায় হরেক রকমের মিষ্টান্ন, বিভিন্ন প্রজাতির মাছ, ছোটদের নানা প্রকার রাইড ও কাঠের আসবাবপত্র পাওয়া যায়।

এস/ আই.কে.জে/

জামাই মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250