শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

রিশাদকে কেন আবার নিল অস্ট্রেলিয়ার সেই ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

রিশাদকে বিগ ব্যাশে এবারও নিয়েছে হোবার্ট হারিকেনস। ছবি: ক্রিকইনফো

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশেই দেখা যেত রিশাদ হোসেনকে। চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের সঙ্গে উদযাপনও করতে পারতেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় খেলা হয়নি রিশাদের।

বিগ ব্যাশে গতবার রিশাদের অভিষেক না হলেও এবার ফের দল পেয়েছেন তিনি। ২০২৫-২৬ মৌসুমের অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি লিগে তাকে নিয়েছে সেই হোবার্ট হারিকেনস। ড্রাফটের ১৩ নম্বর পিক হিসেবে দল পেয়েছেন তিনি। কেন রিশাদ ফের দল পেয়েছেন বিগ ব্যাশে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে অ্যারন ফিঞ্চের কথায়।

বিগ ব্যাশের পডকাস্টে দল বিশ্লেষণ করতে গিয়ে রিশাদকে নিয়ে ফিঞ্চ বলেন, ‘বাংলাদেশের দারুণ একজন লেগ স্পিনার রিশাদ। বর্তমান যুগের লেগস্পিনারদের চেয়ে একটু আলাদা। সে চাপে থাকলে বলের গতি কমিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করে।’

হোবার্ট হারিকেনসে ‘হেড অব স্ট্র্যাটেজি’ হিসেবে ২০২২ সাল থেকে কাজ করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে তিনবার ওয়ানডে বিশ্বকাপ ও দুইবার চ্যাম্পিয়নস ট্রফি জেতা পন্টিংয়ের অভিজ্ঞতা একেবারেই কম নয়। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, অস্ট্রেলিয়া দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করায় ক্রিকেটারদের ভালোমতো যাচাই করতে পারেন। পন্টিং এবার রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন বলে পডকাস্টে জানিয়েছেন ফিঞ্চ।

বাংলাদেশের বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রিশাদের আগেই হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে খেলেছেন গ্লোবাল সুপার লিগ। টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

চার-পাঁচ মাস পর এ বছরের মে মাসে খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। প্রথমবার পিএসএলে খেলে ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং করেছেন ৯.৩৩ ইকোনমিতে।

রিশাদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250