বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এতে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার (২৩শে জুলাই) সচিবালয়ে দায়িত্ব পালন করা এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে এই মামলা করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

গত সোমবার (২১শে জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমান দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশসহ ছয় দফা দাবি এবং এইচএসসি-সমমানের পরীক্ষা দেরিতে স্থগিত করার ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার (২২শে জুলাই) সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

বিক্ষোভের একপর্যায়ে তারা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেন। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ব্যাপক লাঠিপেটাও হয়। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন।

হামলার পরদিন মামলা হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জে.এস/

মামলা সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250