বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

সুস্বাস্থ্যে জামরুলের গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

জামরুল দেখতে বেশ আকর্ষণীয় হলেও স্বাদে ততটা মিষ্টি নয়। এজন্য অনেকেই ফলটি খেতে তেমন পছন্দ করেন না। তাই বাজারেও জামরুলের দেখা মেলে কম। কারণ অন্যান্য ফলের মতো তার খাতির কিছুটা কম। তাই বলে ভাববেন না, এই ফলে পুষ্টি কম। সুস্বাস্থ্যে ভরপুর জামরুল!

জামরুল একটি জলীয় ফল। এর মধ্যে প্রচুর পরিমাণে পানি ছাড়াও আছে বেশ কিছু জরুরি প্রোটিন, গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন- বি ও সি, ম্যাগনেসিয়াম সোডিয়াম, সালফার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস’সহ বিভিন্ন খনিজ পদার্থ।

এসব খনিজ শরীরের বেশ কিছু উপকারে প্রয়োজন হয়। এছাড়া জামরুল অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবারেও ভরপুর। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে পারে জামরুলে থাকা একাধিক পুষ্টি উপাদান।

জামরুলের  গুনাগুণ-

আরো পড়ুন : ঔষধিগুণে ভরপুর লটকন!

লিভার সুস্থ রাখে

জামরুলের মধ্যে হেপাটোপ্রটেক্টিভ উপাদান আছে, যা লিভারের টক্সিন বের করে দেয়। ফলে লিভার থাকে সুস্থ।

স্ট্রোকের ঝুঁকি কমায়

রক্তের কোলস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টে ব্লকেজের ঝুঁকি জামরুল কমিয়ে দেয় অনেকটাই। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে জামরুল না খেলেই নয়।

হাড় মজবুত করে

জামরুল শরীরে ক্যালসিয়ামের জোগান ঠিক রাখে। ফলে হাড় মজবুত থাকে।

অস্টিওপোরোসিস ঠেকায়

নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। জামরুল অস্টিওপোরেসিসসহ হাড়ের নানা সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে।

কোষ্ঠকাঠিন্য সারায়

জামরুলে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার আছে। এই ফাইবার ঠিকমতো হজম হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা থেকে সহজেই মুক্তি মেলে। রক্ষা পাওয়া যায়।

কোলেস্টেরল কমায়

জামরুলে মধ্যে নিয়াসিন আছে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এটি রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের পরিমাণ বাড়ায় ও খারাপ কোলেস্টেরল কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জামরুলে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট ও শক্তিশালী ভিটামিন সি আছে। এটি হোয়াইট ব্লাড সেল তৈরি করে। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সূত্র: এবিপি নিউজ

এস/ আই.কে.জে/

জামরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250