মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম আজ বেলা সোয়া একটা পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম (উভয় বিভাগ) বেলা সোয়া একটা পর্যন্ত চলবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর গতকাল সোমবার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্য, মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেল চারটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম (উভয় বিভাগ) বেলা সোয়া একটা পর্যন্ত চলবে।

ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে ব্যতিক্রম ও প্রতীকী ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জে.এস/

শপথ গ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250