রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

ইবির টিএসসিসি’র নতুন পরিচালক ড. মহব্বত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহব্বত হোসেন। রোববার (৩০শে জুন) দুপুর ১টায় টিএসসিসি পরিচালকের কার্যালয়ে তার নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ।

আরো পড়ুন : বাংলাদেশ সৃষ্টিতে চিরস্মরণীয় হয়ে থাকবে ঢাবির অবদান: প্রধানমন্ত্রী

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শাহজাহান মন্ডলসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগের বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

নতুন পরিচালক ড. মহব্বত হোসেন বলেন, টিএসসিসি সংশ্লিষ্ট সকল কাজ করার সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থীদের সুবিধার্থে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়া চালুর চেষ্টা করব। সেই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সাংস্কৃতিক কার্যক্রমগুলো আরও বেগবান করার পরিকল্পনা রয়েছে।

আবির/এস/ আই.কে.জে/

ইবি টিএসসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250