সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি *** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুইমিংপুলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ, ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া–পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

সদ্য শেষ হওয়া বছরে পিয়া জানান দিয়েছেন, এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে–বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ই জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে বিয়ের পর থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই দেখা যায় স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল।   

পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরনো বন্ধন, গড়েছেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবন– সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী।

জে.এস/

পিয়া বিপাশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250