শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

নিজেকে নিয়ে গর্বিত হও: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দুই দশকের ক্যারিয়ারে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

শাকিব-অপুর জুটি সেই শুরু, এরপর একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ তারকা জুটি। ৮০টিরও বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এ নায়িকা আবারও বড়পর্দা কাঁপাতে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব থাকেন। তার ভক্ত-অনুরাগীদের মাঝে নানা বিষয় জানান দেন তিনি। এবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের বেশ কিছু ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া অপুর সেসব ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। ছবির পোস্টে ক্যাপশনে আত্মবিশ্বাসী অপু বিশ্বাস লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও। কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’

অপু বিশ্বাসের পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। মাত্র ২০ ঘণ্টায় সেই পোস্টে ২১ হাজারের বেশি রি-অ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যা প্রমাণ করে ৯৩ লাখ অনুসারীর এই পেজে অভিনেত্রীর জনপ্রিয়তা আজও তুঙ্গে। এক নেটিজেন  লিখেছেন— ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।’ আরেক নেটিজেন  লিখেছেন—‘এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে।’

উল্লেখ্য, অভিনেত্রী অপু বিশ্বাস ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ।

জে.এস/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250